একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

জিনাত শানু স্বাগতা

আবার বিয়ে করছেন বহুগুণের অধিকারী শোবিজ সেলিব্রেটি জিনাত শানু স্বাগতা এটা অনেকটা পুরনো খবরই বলা চলে। গত সেপ্টেম্বরেই এই মডেল-অভিনেত্রী দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন গণমাধ্যম কর্মীদের কাছে। তবে এবার বিয়ের সময় জানালেন তিনি।

স্বাগতা জানান, ‘আসছে জানুয়ারি মাসে বিয়ে করতে যাচ্ছেন। গত মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন সবকিছু গোছাচ্ছি।’ তবে তিনি কাকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী?

আরও পড়ুন-

জীবনে পিয়ার মতো আর কাউকে এতটা ভালোবাসিনি: অনুপম

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

জানা গেছে, স্বাগতার বিয়ের পাত্র, প্রেমিক ড. হাসান আজাদ। একাধারে তিনি মিউজিশিয়ান, ব্যবসায়ী ও প্রযোজক। মন দেওয়া–নেওয়ার কাজটি এক বছর আগেই সেরেছেন তাঁরা । ২০২৪ সালের জানুয়ারিতে সারবেন বিয়ের আনুষ্ঠানিকতা।

নিজেদের সম্পর্ক নিয়ে স্বাগতা বলেন, ‘খুব যে প্রেম, ভালোবাসা, ব্যাপারটা তা নয়। আমি মনে মনে ঠিকঠাক একটা জীবনসঙ্গী খুঁজছিলাম। এমন কেউ, যাঁর সঙ্গে বাকি জীবনটা পার করে ফেলা যায়। এমন সময় ওর সঙ্গে পরিচয়। ভাবলাম, দেখি যদি মনের মিল হয়। ও গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করে, আমি গাই। মিউজিক আমাদের বেঁধে ফেলল।’

হাসান আজাদের পরিচয় দিতে গিয়ে স্বাগতা জানান, তিনি ব্রিটিশ বাংলাদেশি। ২০১৯ সালে পিএইচডি করেছেন। এখন বাংলাদেশে ‘প্রপার্টি বিজনেস’ করছেন। বিয়ের পর তাঁরা দেশেই স্থায়ী হবেন। কেননা, স্বাগতা দেশে থেকে ক্যারিয়ারে মনোযোগী হতে চান। প্রযোজক হিসেবেও বাংলাদেশের বিনোদন অঙ্গনে পরিচিত হাসান। অর্থাৎ বিনোদন খাতেও তাঁর বিনিয়োগ আছে।

জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়ে স্বাগতা বলেন, ‘আমি আসলে বিয়ে নিয়ে যতটা না এক্সাইটেড, তার চেয়ে বেশি নার্ভাস। একবার ভুল হয়েছে তো…সবাই আমার জন্য দোয়া করবেন। এবার যেন সব ঠিকঠাক হয়। আমি যেন এই মানুষটার সঙ্গে বেশি একটা চাপ না নিয়ে, মোটামুটি নির্ভার থেকে বাকি জীবনটা কাটিয়ে ফেলতে পারি। আশীর্বাদ ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।’

ছয় বছরের দাম্পত্য সম্পর্কের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর দেশের নামকরা চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে স্বাগতার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের সেই নিঃসঙ্গ কষ্টদায়ক বন্ধুর যাত্রায় বন্ধুর মতোই পাশে ছিলেন হাসান। স্বাগতার হৃদয়ের গভীর ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করেছেন তিনি। তাই বাকি জীবনটা কাটানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি ভাবতে হয়নি গুণী এই অভিনেত্রীকে। কে না চায়, সেরা বন্ধুর সঙ্গে জীবনের ভার, আনন্দ, দুঃখ ভাগাভাগি করতে?

আরও পড়ুন-

বনানী বাদ দিয়ে নিজের ঠিকানা মাগুরা করতে ইসিতে সাকিবের আবেদন

পরমের সঙ্গে বিয়ের পরদিনই হাসপাতালে পিয়া চক্রবর্তী, হঠাৎ কী হলো তাঁর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *