জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন-মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শিতা রয়েছে এই তারকার। মাঝে মধ্যেই গান গেয়ে দর্শকদের মাতান চঞ্চল। এবার তার গানে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেটা শুনে মুগ্ধ হয়েছেন, করতালি দিয়ে প্রশংসা এবং বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-
জয় খুব ভাগ্যবান, শাকিবের মতো বাবা পেয়েছে: অপু বিশ্বাস
একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা
ঘটনা বেশ কিছু দিন আগের। স্পষ্ট করে বললে, গত ১৩ অক্টোবর রাতের। সে দিন মুক্তি পেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। আর মুক্তির দিন রাতেই ছবির শিল্পী-কুশলীকে নৈশভোজের নিমন্ত্রণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে হাজির হন ছবির সিংহভাগ তারকা।
সেই আয়োজনেই প্রধানমন্ত্রীকে গান শুনিয়েছেন চঞ্চল। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও সিনেমা অঙ্গনের তারকারা। চঞ্চল গেয়ে শুনিয়েছেন ভুপেন হাজারিকার বিখ্যাত গান ‘চোখ ছল ছল করে’। যেটা নীরব মুগ্ধতায় শুনেছেন প্রধানমন্ত্রী ও তার বোন। গান শেষে দুজনেই করতালিতে ভালোলাগা প্রকাশ করেন। এ সময় দুজনের পা ছুঁয়ে সালামও করেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা।
দেড় মাস আগের সেই ঘটনা হঠাৎ আলোচনায় আসার কারণ, গানময় মুহূর্তটি বুধবারই (২৯ নভেম্বর) সামনে আনলেন চঞ্চল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতা। যেটা দেখে ভালোলাগা প্রকাশ করছেন তার ভক্তরা।
চঞ্চল চৌধুরী বলেন, ‘মুজিব’ সিনেমা রিলিজের পর প্রধানমন্ত্রী আমাদেরকে নৈশভোজের নিমন্ত্রন জানিয়েছিলেন। সেখানেই বড় আপা এবং ছোট আপা বলেছিলেন গান গাইতে। সেই সুবাদে গাওয়া। গান শুনে দুজনেই প্রশংসা আর দোয়া করলেন।’
তার গান প্রধানমন্ত্রীর মন্তব্য কী ছিল? চঞ্চল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, অভিনয় তো তুমি ভালো করোই। এতো ভালো গান গাও, সেটা তো জানতাম না!’ এছাড়া ছোট আপা (শেখ রেহানা) আমার অভিনীত সব সিনেমা, নাটক, সিরিজ দেখেছেন। মাঝেমধ্যে বড় আপাকেও দেখিয়েছেন বলে জানালেন।’
আরও পড়ুন-
