Home আলোচিত সাধুসঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়ছেন নিপুণ ও ফারিয়া

সাধুসঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়ছেন নিপুণ ও ফারিয়া

0
22

ইছামতী আর ধলেশ্বরী নদীর তীরে অপূর্ব প্রকৃতির মাঝে অবস্থিত পদ্মহেম ধাম। এটি ফকির লালনের একটি আশ্রম। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় ধামটির অবস্থান। প্রতি বছর এখানে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।

আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পদ্মহেমের ১৯তম সাধুসঙ্গ। তথ্যটি নিশ্চিত করেছেন এই ধামের সভাপতি কবির হোসেন। তিনি জানান, শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। চলবে রাত ২টা পর্যন্ত।

আরও পড়ুন- 

জয় খুব ভাগ্যবান, শাকিবের মতো বাবা পেয়েছে: অপু বিশ্বাস

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

এবারের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেত্রী শবনম ফারিয়া। এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকবেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ।

নদীর ধারে খোলা মাঠে লালন বাণী শুনতে দেশের নানান প্রান্তের লালন ভক্তরা হাজির হন এখানে। এই সাধুসঙ্গে লালন বাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ আরও অনেকে। আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সিটি ব্যাংক।

পদ্মহেমের সভাপতি কবির হোসেন বলেন, ‌আমরা গত ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ।

আরও পড়ুন- 

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

জীবনে পিয়ার মতো আর কাউকে এতটা ভালোবাসিনি: অনুপম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here