নাগরপুরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে মিনি ফুটবল টুর্ণামেন্ট

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা ও মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

শনিবার (০৫ আগস্ট) উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা ও মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মো. হোসেন আলী এর সভাপতিত্বে ও মো. সোলাইমান হোসাইন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মতিয়ার রহমান মতিসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *