ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৫ জনের মৃত্যু

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাদপুরে পিকআপ ভ্যানের চাপায় দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রবিউল ইসলামের ১১ মাস বয়সের ছেলে রাফান ইসলাম, রবিউল ইসলামের ভাগনী কালীগঞ্জ উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন হোসেনের মেয়ে খুকু মনি (৫) ও রবিউল ইসলামে মা শিল্পী বেগম (৫০) এবং কালীগঞ্জ উপজেলার শাহপুর স্পন্দনপাড়ার ভ্যান চালক সলেমান শেখ (৬০) ও অজ্ঞাত (৭০) এক ব্যক্তি। এসময় আহত হয়েছে নিহত শিশু রাফান ইসলামের মা রিমা খাতুন ও আলামিন হোসেনসহ ৪ জন। আহতদের যশোর মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহষ্পতিবার (৪ মে) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের পৌর কলেজের সামনে একটি দ্রæত গতির পিকআপ ভ্যান ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই ব্যাটারী চালিত ভ্যাানের যাত্রী ছিল বলে পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে।

নিহতদের প্রতিবেশী অঞ্জলী খাতুন জানান, জন্মের কয়েকদিন পরে শিশু রাফানের নাভিতে সমস্যা দেখা দেয়। বৃহস্পতিবার সকালে রাফানের মা ও দাদি তার ফুপাতো বোন খুকু মনিকে সাথে নিয়ে কোটচাঁদপুর শহরে ডাক্তারের কাছে যায়। কিচকিৎসা শেষে তারা একটি ব্যাটারী চালিত ভ্যানে কোটচাঁদপুর শহর থেকে বাাড়ি ফিরছিল। পথিমধ্যে কাশিপুর এলাকার পৌর কলেজের সামনে পৌছালে দ্রæত গতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ভ্যানচালক নিহত হয়। নিহত দুই শিশু মামাতো-ফুফাতো ভাইবোন। নিহত রাফান ইসলামের বাবা রবিউল ইসলাম ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করেন বলে উল্লেখ করেন ওই প্রতিবেশি।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এসএম রমিজ উদ্দিন জানান, হাসপাতালে আসার আগেই ৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া বাকি সবার অবস্থাই আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে আরো দুই মারা গেছে শুনেছি বলে যোগ করেন।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, হতাহতরা সকলে একটি বাটারী চালিত ভ্যানে চড়ে কোটচাঁদপুর শহর থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাশিপুর এলাকার পৌর কলেজ মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই শিশুসহ তিনজন এবং যশোর হাসপাতাালে নেওয়ার পথে একজন মাারা যায়। এছাড়া যশোর চিকিৎসাধীন অবস্থায় শিল্পী বেগম মারা যান। তবে তাৎক্ষনিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *