Home দেশের খবর ফুলবাড়ীতে শিক্ষার্থীকে শিক্ষক কতৃক নির্যাতনের অভিযোগ

ফুলবাড়ীতে শিক্ষার্থীকে শিক্ষক কতৃক নির্যাতনের অভিযোগ

0
149

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি হাফেজিয়া মাদরাসার শিশু শিক্ষার্থী রনি মিয়া (৮) কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে ওই মাদরাসার শিক্ষক হাফেজ বেলাল হোসেন (৫০) এর বিরুদ্ধে। বুধবার সকাল ৮টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি বাজার সংলগ্ন রাঙ্গামাটি হাফেজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

শিশু শিক্ষার্থী রনি মিয়া উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের আব্দুস সালাম এর ছেলে। এঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বুধবার বিকেলে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, শিক্ষার্থী রনি মিয়া উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি হাফিজিয়া মাদ্রাসায় নুরানী শাখায় পড়াশোনা করে। বুধবার সকালে রনি মিয়া কান্নাকাটি করে মাদরাসা থেকে বাড়ীতে আসে। এসময় পরিবারের লোকজন রনি কে কান্নাকাটির কারন জিজ্ঞাসা করলে, সে জানায় যে, ২ দিন মাদ্রাসা না যাওয়ার কারনে মাদরাসার শিক্ষক হাফেজ বেলাল ক্ষিপ্ত হয়ে তাকে ক্রিকেট খেলার কাঠের স্টাম্প দিয়ে শরীরের উরুতে, পিছনে এলোপাথারী ভাবে মারপিট করে জখম করে কালশিরা পড়েছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আব্দুস সালাম বাদী হয়ে বুধবার বিকেল সাড়ে চারটায় শিক্ষক বেলাল হোসেন এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিয়ে মাদরাসার শিক্ষক হাফেজ বেলাল হোসেন এর সাথে কথা বললে তিনি মারপিটের কথা স্বীকার করে বলেন, রনি ঠিকমত মাদরাসায় আসেনা, বিষয়টি তার অভিভাবককে জানালে তারা তাকে শ্বাসন করতে বলেছে। তাই চিকন ছড়ি দিয়ে তিনটি আঘাত করেছি। তবে ব্যাটের স্টাম্প দিয়ে মারিনি।

রনির বাবা আব্দুস সালাম জানান, আমার ছেলেকে অন্যায় ভাবে মেরেছে, তার কোনে অপরাধ থাকলে শিক্ষক আমাকে বলতে পারতো, এভাবে মারবে কেন? থানায় অভিযোগ করেছি, মামলাও করবো আমি ওই শিক্ষকের বিচার চাই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here