মির্জাপুরে মহান মে দিবস উদযাপিত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে মহান মে দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১ মে) সকালে মির্জাপুর উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের ব্যানারে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যলিতে অংশ গ্রহণ করেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমে শুভ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সংগঠনের সভাপতি বিল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

অপরদিকে বেলা ১১টার সময় গোড়াই আঞ্চলিক নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর মঈন হোসেন রাজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের দফতর সম্পাদক জহিরুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদ, গোড়াই ইউনিয়ন (পূর্ব ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূইয়া ঠান্ডু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোবহান মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজকে শ্রমিকরা সুসংগঠিত। আমরা শ্রমিকদের ন্যায্য আদায়ের লক্ষ্যে কাজ করছি৷ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *