ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দুই শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে ।

শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলে ফুলবাড়ী শহরের বিভিন্ন এলাকার গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার ও রাতের খাবারের প্যাকেট দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্যাটালিযন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মুঃ মাহবুবুর রহমান খান ও সুবেদার মেজর, নায়েব সুবেদার এ্যাটজুটেন্ট প্রমুখ। এছাড়াও ২৯ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মর্কতা ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *