বিয়ের দুই দিন আগে সড়ক দুর্ঘটনার যুবকের মৃত্যু

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম বাবু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে গোপালপুরের সংযোগ সড়ক মালাবাড়ি মোড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মিশ্রপট্টি গ্রামের মন্টু মিয়ার ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।

জানা যায়, আগামী রবিবার বাবুর বিয়ের কথা ছিল। এজন্য শুক্রবার ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বিকালে মধুপুর মালাবাড়ি মোরের গোপালপুর সংযোগ সড়কে বাস গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি বাবুকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।

এসময় পেছনে থাকা আরেকটি গাড়ি তার শরীরের উপর দিয়ে চলে যায়। শরীরের অংশ থেতলে গিয়ে তাৎক্ষণিক তিনি মৃত্যুবরণ করেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. মাঝহারুল আমিন দুর্ঘটনায় মৃতুর বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *