সংসারে অশান্তির জন্য সাংবাদিকদের দায়ী করলেন শরিফুল রাজ!

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি পরীমনি এবং শরিফুল রাজ। সম্প্রতি এই অভিনেত্রী নিজের সংসার ভাঙার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসের ওপর ভিত্তি করে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে বিষয়টি নিয়ে রাজ খুব বেশি কথা না বললেও পরীমণি বারবারই ইঙ্গিত দিয়েছেন আলাদা হয়ে যাবেন।

এ ঘটনার তিন সপ্তাহ পার হওয়ার পর একসঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছেন তারা। শনিবার (২১ জানুয়ারি) নিজেদের সংসারে অশান্তির জন্য দায়ী করেন সাংবাদিকদের।

সংবাদিকদের উদেশ্য করে শরিফুল রাজ বলেন, আমরা মিডিয়ার মানুষ। আপনারা আমাকে ও পরীকে এমনভাবে উপস্থাপন করেন যেনো আমরা সরকারি ও বিরোধী দল। ব্যাপারটা এমন না। মাঝে মাঝে এমন কিছু খবর আসে যেটা ঘর থেকে দেখলে বাজে লাগে। আমরা ছিলাম, এখনো আছি। নতুন করে একসঙ্গে থাকার ঘোষণা দেওয়ার কিছু নেই।

কয়েক সপ্তাহ আগেও রাজ-পরীর সংসারে ছিল সম্পর্কের টানাপোড়েন। রাজকে নিয়ে পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে ‘কাঠগড়ায়’ দাঁড় করায়। অন্যদিকে পরীর সঙ্গে সংসার সম্ভব নয় বলে মন্তব্য করেন রাজ। এখন সবই যেনো অতীত। ভালোবাসার সুতোয় ভালো আছেন তারা।

দুইজনের রাগের কথা আসতেই হেসে ফেলেন রাজ। এক প্রশ্নের জবাবে রাজ জানালেন তারা এখন বেশ সুখে আছেন। হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছু বলেছেন।

রাজের ভাষ্য, পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না। সবসময় তাকে ভালোবাসি আমি। সেই ভালোবাসার বর্হিপ্রকাশ প্রকাশ্যেই ঘটালেন রাজ। সবার সামনেই পরীমণিকে চুমু দিয়েই বসলেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *