মির্জাপুরে বাল্যবিয়ে পন্ড, কনের বাবাকে জরিমানা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল জয়ন্ত মনি (১৩) নামের এক ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বিয়ে পন্ড করে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

 

জরিমানা প্রাপ্ত হলেন, মির্জাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কান্ঠালিয়া গ্রামের ভাষাণ মনি দাস (৪০) বলে জানা গেছে।

 

পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন বলেন, কান্ঠালিয়া এলাকার ভাষাণ দাসের মেয়ে জয়ন্ত মনি দাস ৮ম শ্রেণীতে পড়ে। তার সঙ্গে নারায়ণগঞ্জ জেলার এক ছেলের সাথে বিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে এসিল্যান্ড বিয়ে বন্ধ করেন।

 

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মো. জুবায়ের হোসেন জানান, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিয়ে পন্ড করি। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবেন না এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে মেয়ের বাবার নিকট থেকে। মেয়ের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে।

 

উপজেলার কোথাও বাল্য বিয়ের খবর পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *