চুরির অভিযোগে কোদাল দিয়ে কিশোরের মাথা ন্যাড়া করে নির্যাতন!
নজর২৪, কক্সবাজার- কক্সবাজারে গরু চুরির অভিযোগ এনে কোদাল দিয়ে কিশোরের (১৫) মাথা ন্যাড়া করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরকে নির্বিচারে রাতভর করা হয়েছে ব্যাপক নির্যাতন। গরুর চুরির অভিযোগ করা হলেও সেই গরুর নির্যাতনকারী জালাল আহমদের বাড়িতেই আছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে এই ঘটনার ছবি-ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে নির্যাতনকারীরা। …
