Home দেশের খবর চট্টগ্রাম ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল শিবির

ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল শিবির

0
110

নজর২৪, কক্সবাজার- কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

শিবির ক্যাডারদের বিরুদ্ধে এই অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় শিবির নেতা তারেক আজিজের নেতৃত্বের এ ঘটনা ঘটে। এ সময় সাখাওয়াতকে ব্যাপক মারধরও করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয় জানান, কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। শিবির নেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি। যার মধ্যে একটি মামলার বাদী সাখাওয়াত নিজেই। পুলিশের রদবদলের সুযোগকে পুঁজি করে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলা করা হয়েছে।

 

তিনি বলেন, কোনও কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে হাত-পায়ের রগ কেটে ব্যাপক মারধর করে পালিয়ে যায় ক্যাডাররা। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here