টাঙ্গাইলের এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে এক আনসার সদস্যসহ দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। রবিবার রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে। আর এ ঘটনায় মাইক্রোবাসচালক ও দুই আনসার সদস্যসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। …
