Home দেশের খবর ঢাকা মোটরসাইকেলে অতিরিক্ত গতি: ছিটকে পড়ে অকালে ঝরল দুই বন্ধুর প্রাণ

মোটরসাইকেলে অতিরিক্ত গতি: ছিটকে পড়ে অকালে ঝরল দুই বন্ধুর প্রাণ

0
146

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ শে নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কাকরাইদ গ্রামের শাজাহান ফকিরের বড় ছেলে অমিত ফকির এবং কাকরাইদের (গুবুদিয়া-ঝাটারবাইদ) গ্রামের তানজিদুল ইসলাম শিমুল।

 

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, “রাতে দুই বন্ধু অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে মধুপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কাকরাইদ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ১০০ গজ দূরে ছিটকে পড়ে। আর এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরেকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে মারা যান।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here