টাঙ্গাইলে অপারেশন থিয়েটারে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইলের সখীপুরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মডার্ন ডক্টরস হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  বিকালে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইল সখীপুরের মডার্ন ডক্টরস হাসপাতালে রুনা লায়লা নামে এক প্রসূতি রোগী নিয়ে আসেন স্বজনরা। দুপুর ২ টার সময় ব্যথা উঠলে ওটিতে অপারেশনের জন্য প্রস্তুত করে ডা. আনোয়ার হোসেন। অপারেশন চলাকালীন সময়ে রোগী মারা যায়।

 

মৃত্যুর খবরে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর চালায়।

 

এ বিষয়ে ডা. আনোয়ার হোসেন জানায় ,আমাদের কোনো রকম চিকিৎসায় ভুল ত্রুটি ছিল না, রোগী ওটিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

 

তবে রোগীর স্বজনদের দাবি, এটি একটি হ’ত্যা, অভিযুক্ত ডাক্তারের বিচার চাই। এভাবে যেন আর কোন মানুষ মারা না যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *