গোপালপুরে দুটি ব্রিজ নির্মাণের ভিত্তিস্থাপন করলেন এমপি ছোট মনির

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নলহড়া ও বাগুয়াটা গ্রামের বৈরান নদীর উপর এবং হাদিরা ইউনিয়ন এর সীমান্ত বাজার এলাকায় ব্রিজের নির্মাণের ভিত্তি স্থাপন করলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

 

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে হাদিরা ইউনিয়ন এর সীমান্ত বাজার ব্রিজের নির্মাণের ভিত্তি স্থাপন করেন সাংসদ ছোট মনির। পরে আলম নগর ইউনিয়নের নলহড়া ও বাগুয়াটা গ্রামের বৈরান নদীর উপর ব্রিজের নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার খন্ড, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক।

 

আরো উপস্থিত ছিলেন আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হাদিরা ইউনিয়ন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *