গোপালপুরের ধোপাকান্দি ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরের ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের  আয়োজনে ধোপাকান্দি আদর্শ বালিকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়েছে। এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সূচনা করা হয়। অনুষ্ঠানের সকল অতিথিদের কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ।

 

উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই, হাদিরা ইউনিয়ন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, ঝাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আরো উপস্থিত ছিলেন ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহিম, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো, শফিকুল ইসলাম শফিক।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরো অন্যান্য নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *