শতভাগ সেরে উঠেছেন নেইমার
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে হারায় ব্রাজিল। বিশ্বকাপে তার ফেরা নিয়েই ছিল দুশ্চিন্তা। তবে এবার জানা গেলো এরই মধ্যে শতভাগ সুস্থ হয়ে উঠেছেন নেইমার। ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে এক টুইটবার্তায় এমন খবর দিয়েছে ব্রাজিল ফুটবল। টুইটবার্তায় বলা হয়েছে, নেইমার বলেছেন যে, তিনি ইতোমধ্যে গোড়ালি ইনজুরি থেকে ১০০% সুস্থ হয়েছেন।…
