Home আলোচিত আর্জেন্টিনা না পারলে ব্রাজিলকে সমর্থন দেবেন স্কালোনি

আর্জেন্টিনা না পারলে ব্রাজিলকে সমর্থন দেবেন স্কালোনি

0
149

শেষমেষ যদি আর্জেন্টিনা বিশ্বকাপের মূলপর্ব থেকে বিদায় নেয় তাহলে দক্ষিণ আমেরিকার তিনটি দল বিশেষ করে ব্রাজিল যেন বিশ্বকাপ জেতে, তেমনই আশা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির।

পোল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ দোহার ৯৭৪ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পোল্যান্ডকে হারাতে পারলেই শেষ ষোলোয় উঠবে মেসিরা। গ্রুপের অন্য ম্যাচে যদি সৌদি আরব-মেক্সিকো ড্র হয় তাহলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে আর্জেন্টিনা।

ব্রাজিল শেষ ষোলোয় ওঠায় খুশি হয়েছেন স্কালোনি। সংবাদকর্মীদের তিনি বলেছেন, ব্রাজিল (শেষ ষোলোয়) ওঠায় খুশি হয়েছি। আমি লাতিন আমেরিকান ফুটবলের বড় ভক্ত। আর্জেন্টিনা যদি না পারে তাহলে আমি চাইবো লাতিন আমেরিকার কোনো দল জিতুক (বিশ্বকাপ)। কেউ অন্যভাবে ভাবলে ভুল করবে। ওরা (ব্রাজিল) ভালো খেলে দুটি ম্যাচ জিতেছে, তাদের অভিনন্দন জানাই।

ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী হলেও আর্জেন্টাইন কোচ সেটা মনে করেন না। এই প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ব্রাজিল আমাদের প্রতিদ্বন্দ্বী দল হলেও ব্রাজিলে আমার অনেক বন্ধু রয়েছে। তাঁরা আমার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীও।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here