নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮টি ড্রেজার মেশিন ধ্বংস
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের নালিতাবাড়ীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালো মেশিন দ্বারা চালিত ৮টি মিনি ড্রেজার মেশিন…
