Home দেশের খবর মেীলভীবাজারে মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মেীলভীবাজারে মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

0
114

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মেীলভীবাজারে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণা শেষে, করোনা ভাই’রাস সংক্র’মণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সোমবার থেকে মোবাইল কোর্ট শুরু করেছে জেলা প্রশাসন, মৌলভীবাজার।

 

সোমবার মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৯ টি মামলায় ৭,৯০০/- টাকা অর্থদ’ন্ড প্রদান ও আদায় করা হয়েছে।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা, মোঃ তানভীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও অর্ণব মালাকার।

 

জেলা প্রসাশন থেকে জানানো হয় মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here