ঘাটাইলে সিপি কোম্পানির বিষাক্ত বর্জ্যে ৫০ একর জমির ধান বিনষ্ট
খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আকন্দেরবাইদ এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড পোলট্রি খামারের মুরগির বিষ্ঠা ও বর্জ্যে কৃষকের ৫০ একর জমির ফসল পচে ও পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত ২৮ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে। এলাকাবাসীর লিখিত অভিযোগ ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে জানা…
