Home দেশের খবর ঢাকা মির্জাপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
122

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা সদরের নতুন বাইপাস রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তাফা জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি (সাবেক) এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সহ-সভাপতি খনদকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের (সাবেক) এজিএস মহসীন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ডি.এ মতিন।

 

এছাড়াও পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক, যুবদলের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here