মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে গাজীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ

নজর২৪ ডেস্ক- মহানবী হযরত মুহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

 

মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে জেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মসজিদ রোড ও রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় মুফতি মাসউদুল করিমের সভাপতিত্বে ও মুফতি নাছির উদ্দিন খানের পরিচালনায় মুফতী লেহাজ উদ্দিন ভূইয়া, মাওলানা ফজলুর রহমান, মুফতী আবদুল মান্নান, মুফতি আতাউর রহমান, মাওলানা মোখলেছুর রহমান, মুফতী আবু নাঈম কাসেমী প্রমুখ নেতারা বক্তব্য দেন।

 

সমাবেশ থেকে ফ্রান্সের সকল ধরনের পণ্য বর্জনের আহ্বান জানান তারা।

 

এদিকে ফ্রান্সের সাথে সরকারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।

 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলামের বিরুদ্ধে করা সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর ফরাসি দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে একটি মিছিল বের সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *