নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাক; নিহত ১

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৩৫) যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন নতুন বাইপাস এলাকায় দুর্ঘটনার সুত্রপাত হয়।

 

 

পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী ট্রাক (ঢাকা মেট্রো – ২০-০৭৯২ ) মহাসড়কের উক্ত স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উঠে যায়। এসময় ট্রাকটিতে থাকা অজ্ঞাত ব্যক্তি মহাসড়কের উপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্তহয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়ি রেখেই পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ ও ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।

 

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার এসআই কাজী মনিরুজ্জামান বলেন, নিহত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *