Home দেশের খবর ঢাকা মধুপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

মধুপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

0
96

মধুপুর প্রতিনিধি – টাঙ্গাইলে মধুপুরে বাসের ধাক্কায় আ. বাছেদ (৪৫) নামে এক ভ্যানচালক নি’হত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল মধুপুর মহাসড়কের গাঙ্গাইর গুমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘ’টনা ঘটে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।

 

মধুপুর থানার ওসি তারিক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। নি’হত ভ্যান চালক গাঙ্গাইর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

 

এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস গাঙ্গাইল এলাকায় পৌছালে একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাপা খেয়ে ঘটনাস্থলেই নি’হত হয়।

 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়েছে। লা-শ আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here