৯০ লাখ টাকার গাড়ি কিনলেন কাপুরকন্যা শানায়া

অনেক দিন ধরেই বি-টাউনে স্টার কিড শানায়া কাপুরের অভিষেক নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা আসে গেল বছরে মার্চে। নির্মাতা-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে চলেছেন শানায়া।

এবার অভিষেকের আগে বিলাসবহুল গাড়ি কিনে খবরের শিরোনাম হলেন শানায়া কাপুর, যিনি বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ‘বেধড়ক’ সিনেমা দিয়ে অভিষেক হতে যাওয়া শানায়া কাপুর অডি কিউ৭ এসইউভি গাড়ি কিনেছেন; যার দাম ৮০ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ৯০ লাখ টাকার বেশি। গাড়ির নম্বর প্লেটে শানায়ার নাম। গাড়ির সামনে এ তারকাকন্যা পোজ দিয়েছেন।

২০২২ সালে গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট বের হয়েছে। একটি প্রিমিয়াম প্লাস (৮০ লাখ রুপি) এবং অপরটি টেকনোলজি (৮৮ লাখ রুপি)।

শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’ সিনেমায় শানায়া কাপুরের বিপরীতে রয়েছেন লক্ষ্য লালবানি ও গুরফতে পিরজাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *