দুই বন্ধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় গর্বিত অভিনেত্রী শবনম ফারিয়া। বুধবার নিজের ফেসবুক হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ একটি পোস্ট দিয়েছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ। অন্যদিকে শ্রেষ্ঠ গায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল। এ দুজনের সঙ্গেই শবনম ফারিয়ার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আজ দুজনই পুরস্কার গ্রহণ করেছেন।
ফেসবুকে গর্বিত অনুভব করে শবনম ফারিয়া লিখেছেন, আমার দুই বন্ধু সিয়াম আর ইমরান আজকে জাতীয় চলচিত্র পুরস্কার পেল। আমি সত্যিই গর্বিত। আগে দেখতাম এই আপু, সেই ভাইয়া পাচ্ছে , এখন নিজেদের বন্ধুরা পাচ্ছে , কি আনন্দ!





