Home ফিচার খালেদার সাজা আরও ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন

খালেদার সাজা আরও ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন

0
173

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে। আদালতের দেওয়া সাজা স্থগিতের মেয়াদ শর্তসাপেক্ষে আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

এর মধ্যদিয়ে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন কারাগারের বাইরে। ২০২০ সালের ২৫ মার্চ প্রথমে ছয় মাসের জন্য মুক্তি পাওয়া খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ এই নিয়ে পঞ্চমবারের মতো বাড়ল।

স্বরাষ্ট্র মন্ত্রণালের জনসংযোগ কর্মকর্তা শরিফ আহমেদ অপু গণমাধ্যমে প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুইটি শর্তেই মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে।

১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর ছোট ভাই শামীম এস্কান্দার এ–সংক্রান্ত আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদনটির বিষয়ে আইনি মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিষয়ে ওই সময় সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে এ আবেদনের ওপর আইনি মতামত চেয়ে পাঠিয়েছিল। আমরা তাঁর (খালেদা জিয়া) দণ্ড আগের শর্ত অনুযায়ী আরও ছয় মাস স্থগিতের পক্ষে মত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।

আইন মন্ত্রণালয়ের মতামত ও সুপারিশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here