‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ আজ

চিত্র-বিচিত্র ডেস্ক- ব্যক্তি জীবনে আমরা কখনো না কখনো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। কালের শ্রোতে সেই বন্ধন আবার ছিন্নও হয়ে যায়। তখন সাবেক প্রেমিকা কিংবা প্রেমিকের জন্য মনে জমা থাকে নানা ক্ষোভ। সেই রাগ ঝেড়ে আজকের এই দিনে প্রাক্তনকে ক্ষমা করে দিন। কেননা আজ ১৭ অক্টোবর। সাবেক প্রেমিক-প্রেমিকাকে ক্ষমা করার দিন।

 

২০১৮ সাল থেকে যাত্রা শুরু হয় বিচিত্র এই দিবসটির। আন্তর্জাতিকভাবে সব দেশে স্বীকৃত না হলেও সাম্প্রতিক সময়ে ১৭ অক্টোবর-এ দিবসটি এলে আলোচনায় থাকে। যার চর্চা বেশি লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রাক্তনকে ক্ষমা করার দিন (Forgive an Ex Day) আজ।

 

প্রেমের সম্পর্ক নানা কারণেই ভেঙে যায়। অনেকেরই তাদের সাবেক প্রেমিক/প্রেমিকার প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এই অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেয়ার জন্য এ দিবসের আবির্ভাব। প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার দিন- এর উদ্দেশ্য চলে যাওয়া বা হারিয়ে যাওয়া পছন্দের মানুষের প্রতি যেন ক্ষমাশীল হওয়া যায় এবং সবাই যেন সকল অভিযোগ ভুলে সম্মানের চোখে তাকে দেখে। আর সুন্দর ভবিষ্যত কামনা করে।

 

অতীততে ভুলে সামনে যাওয়ার পথে দিনটি এক শুভ বার্তা। সবাই যেন দিনটিতে প্রাক্তন প্রিয় মানুষটাকে জানাতে পারে, ‘ক্ষমা করে দিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *