Home আন্তর্জাতিক আমিরাতে ৬৯ কোটি টাকা লটারি জিতলেন প্রবাসী হোটেলকর্মী

আমিরাতে ৬৯ কোটি টাকা লটারি জিতলেন প্রবাসী হোটেলকর্মী

0
272

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক হোটেল কর্মী জ্যাকপট লটারিতে আড়াই কোটি দিরহাম জয়ী হয়েছেন। যা বাংলাদেশি প্রায় ৬৯ কোটি টাকা। আবু ধাবির বিগ টিকেট ড্রতে জয়ী এই হোটেল কর্মী ভারতীয় বংশোদ্ভূত আমিরাতি প্রবাসী।

আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ বলছে, আবু ধাবি বিগ টিকেট ড্র জয়ীর নাম সাজেশ এনএইচ। ৪৭ বছর বয়সী এই ব্যক্তি দুবাইয়ের কারামা এলাকার ইকাইস রেস্তোরাঁয় ক্রয় ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি আবু ধাবি বিগ টিকেট ড্রয়ের সিরিজ ২৪৫ এর গ্র্যান্ড পুরস্কার জিতেছেন। পুরস্কারের অর্থ হিসেবে তিনি পেয়েছেন আড়াই কোটি দিরহাম (বাংলাদেশি ৬৮ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার ৬১৪ টাকার বেশি)।

২০ জন সহকর্মীকে সাথে নিয়ে অনলাইনে টিকেট কিনেছিলেন সাজেশ। এখন সবার মাঝে পুরস্কারের এই অর্থ সমানভাবে ভাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

দুই বছর আগে ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো সাজেশ এই অর্থ কীভাবে ব্যয় করবেন সেবিষয়ে আলাপ করেছেন গালফ নিউজের সাথে। তিনি বলেছেন, আমি যে হোটেলে কাজ করি সেখানে ১৫০ জনের বেশি কর্মচারী রয়েছে। আমি তাদের সাথে আমার লটারি জয়ের একটি অংশ ভাগাভাগি করে নেব। আমি যতটা সম্ভব তাদের সাহায্য করতে চাই।

সহকর্মীরা অর্থ দিয়ে কী করতে পারেন, সেবিষয়ে তাদের সাথে বসে আলোচনা করবেন বলে জানিয়েছেন সাজেশ। তিনি বলেছেন, প্রত্যেকে তাদের ভাগের অর্থ দিয়ে কী করতে চান, তা বেছে নিতে পারবেন।

ভারতীয় বংশোদ্ভূত এই আমিরাত প্রবাসী বলেন, যদিও তিনি এখন কোটিপতি, তারপরও প্রত্যেক মাসে টিকেট কিনতে চান। কারণ লটারির টিকিট কেনা তাঁর শখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here