Home আন্তর্জাতিক বিপুল বিজয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় জাসিন্দা আর্ডার্ন

বিপুল বিজয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় জাসিন্দা আর্ডার্ন

0
91

আন্তর্জাতিক ডেস্ক- নিউজিল্যান্ডে শনিবারের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। সম্ভবত কয়েক দশকের মধ্যে এই প্রথম দেশটিতে একক-দলীয় সরকার গঠন হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

 

করোনা মোকাবেলায় তার দারুণ সফলতার জন্যই জনগণ ফের তাকে প্রধানমন্ত্রী হিসেবে বিছে নিয়েছেন বলে বিশ্লেষকরা দাবি করছেন। এর মধ্য দিয়ে তার সংস্কার এজেন্ডা বাস্তবায়নের সুযোগ পেয়ে গেলেন তিনি।

 

দুই তৃতীয়াংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে ৪৯ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে আর্ডার্নের লেবার পার্টি। অর্থাৎ দেশটির পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪টিতে তার দল জয়ী হওয়ার আভাস দিচ্ছে।

 

১৯৯৬ সালে সমানুপাতিক ভোটিং ব্যবস্থা গ্রহণের পর নিউজিল্যান্ডে এই প্রথম কোনো দল এত বেশি আসনে জয়ী হতে যাচ্ছে। ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভাষ্যকার ব্রিইস এডওয়ার্ডস বলেন, এটা একটি ঐতিহাসিক পালাবদল। এর মধ্য দিয়ে নতুন কোনো ভিত্তি তৈরি হয়েছে।

 

শনিবারের এ নির্বাচন সেপ্টেম্বরেই হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর নতুন প্রা’দু’র্ভা’ব দেখা দেয়ায় ভোট এক মাস পিছিয়ে দেয়া হয়। নিউজিল্যান্ডের এখনকার নির্বাচনী ব্যবস্থায় কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন দুরূহ। কিন্তু আর্ডার্নের এখন যে জনপ্রিয়তা তাতে তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে বলেও অনেকে মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here