রবিউল ইসলাম রুবেল, ডেস্ক- নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনবিসি) করা মাদক মামলায় গ্রেফতার বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ানের সাথে নাম জড়িয়েছে আরেক বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। আরিয়ান-অনন্যা’র হোয়াটস অ্যাপ কথোপকথনের সূত্র ধরে এনসিবির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন এই নায়িকা।
ভারতীয় গণমাধ্যম বম্বে টাইমসে অনন্যা পান্ডে বলেন- আরিয়ানের সাথে শুধু মাত্র সিগারেট নিয়ে আলোচনা করেছেন গাঁজা নয়।
অপরদিকে এনসিবি’র দাবি- আরিয়ানের সাথে সচরাচর অনন্যা’র মাদক নিয়ে আলাপ-আলোচনা হয়েছিল। আরিয়ান অনন্যাকে নেশা জাতীয় দ্রব্যের কথা বললে সে বলে আই উইল রেইজ যার বাংলা দেখছি বিষয়টা।
কিন্তু অনন্যা পান্ডে বলেন নিছক মজার ছলে আমি আরিয়ানের সাথে এমন কথা বলেছি। প্রায় এক বছর আগে এমন কথা হয়েছিল। আর গাঁজা নামের কোনো মাদক থাকতে পারে তা আমি জানতাম না। কোনো প্রকার মাদক আদান প্রদান নিয়ে আমাদের আলোচনা হয়নি।
শুক্রবার সকাল ১১টায় অনন্যা পান্ডেকে এনসিবি তলব করলে তিনি উপস্থিত হন বেলা ২টা নাগাত। দীর্ঘ সময় এনসিবি কার্যালয়ে ছিলেন অনন্যা পান্ডে। সন্ধ্যা ৬টার দিকে অনন্যা পান্ডে তার বাবা চাঙ্গকি পান্ডের সাথে এনসিবি কার্যালয় ত্যাগ করেন।
