জাঁকজমক আয়োজনে ছাগলের জন্মদিন পালন!

নজর২৪ ডেস্ক- মানুষের জন্মদিন তো কত আয়োজনেই করা হয়। এ ছাড়া অনেকে শখের কুকুরের জন্মদিনও পালন করেন। তবে ছাগলের জন্মদিন পালন হয়তো এবারই প্রথম। হ্যাঁ, এমনটাই করেছেন টেকনাফের যুবক পান দোকানি সাইফুল ইসলাম।

 

শুক্রবার (২২ অক্টোবর) রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শত শত উৎসুক জনতার সামনে ব্যতিক্রম আয়োজনে শখের বসে পালন করা ছাগলের জন্মদিন পালন করেন সাইফুল।

 

কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ, অতঃপর আতশবাজির শব্দে আনন্দ মেতে উঠে সবাই।

 

সাইফুল বলেন, আমার পালিত ছাগলটির বয়স ১ বছর পূর্ণ হলো আজ। তাই নিজের ভালো লাগা থেকে প্রিয় ছাগলটির জন্মদিন পালন করলাম।

 

তিনি বলেন, পোষা প্রাণীর প্রতি ভালোবাসা থেকে এই ব্যতিক্রম আয়োজনটি করলাম। আমি শখ করে ছাগলটি পোষলাম। ছাগলটি যতদিন বেঁচে থাকে জন্মদিন আসলে পালন করবো। পোষাপ্রাণীর প্রতি সকলের ভালোবাসা থাকা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *