শাহজাদপুরে উপ-নির্বাচনঃ নৌকার পক্ষে গণসংযোগ করলেন মেরিনা জাহান কবিতা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার গনসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২অক্টোবর) বিকালে উপজেলার হাবিবুল্লাহ নগড় ইউপির শ্রীফলতলা বাজার, বেলতৈল ইউপির পরিষদ মাঠ ও খাষ সাতবাড়িয়া হাইস্কুলে এই গনসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

পথসভায় প্রফেসর মেরিনা জাহান কবিতা আধুনিক শাহজাদপুর গড়তে ও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামসুজ্জোহা আলো, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল প্রমুখ।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী আগামী ২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *