৪ দিনের রিমান্ড শেষঃ জিজ্ঞাসাবাদে সিআইডিকে ‘সবকিছু’ জানিয়ে দিলেন পরীমণি

নজর২৪ ডেস্ক- ঢাকাই চলচিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং মডেল মরিয়ম আক্তার মৌকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে চারদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষ হওয়ায় তাদের আদালতে নেওয়া হবে। তদন্ত সংশ্নিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। খবর- সমকালের

 

রিমান্ডে ডিবির কর্মকর্তা সাকলায়েনের বিষয়েও পরীমণিকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরীমণি জিজ্ঞাসাবাদে বলেছেন, সাকলায়েনকে পছন্দ করেন তিনি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। সুযোগ পেলে সাকলায়েনের সঙ্গে দেখা করতে চান।

 

পরীমণি দাবি করেন, ব্যাংক ঋণ নিয়ে একটি গাড়ি কিনেছেন। ব্যাংকে তার তেমন কোনো টাকা-পয়সা নেই। তিনি মানবিক হিসেবে যেকোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

 

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, চারদিনের রিমান্ড শেষ হওয়ায় মঙ্গলবার পরীমণিকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

 

গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। একই বাসা থেকে তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকেও আটক করা হয়। বাসা থেকে বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়। একইদিন পরীমণির ঘনিষ্ঠজন ও প্রযোজক নজরুল ইসলামের রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়। মামলা স্থানান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে।

 

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ আগস্ট তাদের আদালতে হাজির করে ডিবি। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি তাদের চারদিনের রিমান্ড নেয়। আদালত থেকে তাদের নেওয়া হয় মিন্টোরোডে ডিবি কার্যালয়ে। পরদিন ওই মামলা তদন্তভার যায় সিআইডির কাছে। মামলার আসামি হিসেবে পরীমণি, রাজ, দীপু ও মৌকে ৬ আগস্ট মালিবাগে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়।

 

এদিকে পরীমণিকে নিয়ে সাকলায়েন তার সরকারি বাসায় ১৮ ঘণ্টা অবস্থানের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কাজ করেছে। সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

 

আরও পড়ুন-

পরীমণিকে বাসায় নিয়ে ১৮ ঘণ্টা সময় কাটান ডিবির তদন্ত কর্মকর্তা

পরীমনির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: সাকলায়েন

‘শিক্ষা’ পেয়েছেন পরীমনির গাড়িচালক, নায়ক-নায়িকার গাড়ি না চালানোর ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *