পরীমনির পৃষ্ঠপোষকদের বেঁধে নিয়ে যাচ্ছে না কেন পুলিশ: কাজী হায়াৎ

নজর২৪ ডেস্ক- মাদক মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ঢাকাসহ সারা দেশে চলছে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা। গণমাধ্যমগুলোর বিশেষ একটি অংশ দখল করেছে পরীমনির বিষয়ে নানা সংবাদ।

 

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ চর্চিত বিষয় এখন পরীমনি। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন এ চিত্রনায়িকা। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এরইমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে র‌্যাবের কাছে।

 

পরীমনির বিলাসবহুল ও মাদকাসক্ত জীবনের খবরে যখন ডুবে আছে দেশবাসী তখন সনামধন্য চলচ্চিত্রকার কাজী হায়াৎ প্রশ্ন রেখেছেন, ‘পিরোজপুরের ভাণ্ডারিয়ার গরিব ঘরের স্মৃতি নামের মেয়েটিকে কারা পরীমনি বানিয়েছে? কারা তাকে মাদকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে? পিরোজপুরের স্মৃতি ওরফে পরীমনি ঢাকায় আসার আগে কখনো কি হুইস্কি, বিয়ার, শিভাস রিগ্যাল, রেড লেবেল, ভদকা—এসবের নাম শুনেছিলেন?’

 

এক গণমাধ্যমে কাজী হায়াৎ বলেন, ‘আসলে পরীমনির সৌন্দর্যই পরীমনির শত্রু। এ কারণেই বেশির ভাগ মানুষ তার সান্নিধ্যে গেছেন। তারাই তাকে বিপথে ঠেলে দিয়েছেন। তারা তাকে সুন্দর পথের সন্ধান দেননি।’

 

পরীমনির কোনো অভিভাবক ছিল না জানিয়ে এ নির্মাতা বলেন, ‘পরীমনিকে সুপথে গাইড দেওয়ার কেউ ছিল না। আর এই সুযোগটা অনেকে নিয়েছেন। গেঁয়ো মেয়ে স্মৃতিকে যারা উচ্চাভিলাসী, মাদকাসক্ত পরীমনি বানিয়েছেন তারা আজ কোথায়? তাদের নাম প্রকাশ্যে আনা হোক। তাদের হাত বেঁধে নিয়ে যাচ্ছে না কেন পুলিশ!’

 

আমি কোনো দিন পরীমনিকে কাছ থেকে দেখিনি। ইদানীং নানা মাধ্যমে তাঁকে দেখার সুযোগ হচ্ছে। এত সুন্দরী মেয়ে অনেক দিন বাংলা সিনেমায় আসেনি। আসলেই তিনি পরী। সেই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যাঁরা তাঁর কাছে ভিড়েছেন, তাঁরাই পরীমনিকে বিপথে নিয়ে গেছেন। তাঁরা পরীমনির সৌন্দর্যকে শিল্পসৃষ্টির কাজে লাগাননি। আজকের এই পরিণতির সেটাই হলো প্রধান কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *