শাহজাদপুর প্রিমিয়ার লীগের প্লেয়ার নিলাম অনুষ্ঠিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এসপিএল)-২০২১ ক্রিকেট আসরের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ নিলামের আয়োজন করা হয়।

 

উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এসপিএল) এর ক্রিকেট খেলোয়ার নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম প্রমুখ।

 

শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এসপিএল) প্লেয়ার নিলামে ৮ দল অংশ নেয়। প্রথমিক বাছাইয়ে ১৮২ জন প্লেয়ার নিলাম তালিকায় থাকলেও ১২৬ জন প্লেয়ারকে দলগুলো কিনে নেয়। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়াবে টি২০ ফর্মেটের এই ক্রিকেট টুর্নামেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *