করোনার টিকা নিলেন সিইসি নুরুল হুদা

নজর২৪, ঢাকা- নানামুখী গুজব ও শঙ্কা পেছনে ফেলে সারা দেশে উৎসবমুখর পরিবেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি চলছে।

 

রবিবার (০৭ ফেব্রুয়ারি) প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। অনেক ভিআইপিও টিকা নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

 

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের টিকা নেন তিনি।

 

টিকা নেওয়ার পর সিইসি বিএসএমএমইউ’র টিকা দেওয়ার ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় সবাইকে টিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।

 

গতকাল রোববার নিজে টিকা নেওয়ার মধ্যদিয়ে সারা দেশে গণ-টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা গ্রহণে উৎসাহ দিতে এদিন প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন লোকজন টিকা নেন।

 

প্রথম দফায় অগ্রাধিকারভিত্তিক ১৮ শ্রেণির করোনাসম্মুখযোদ্ধা এবং ৫৫ বছর-ঊর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাবেন। গত শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *