বিএনপি পারবে না: বসুরহাটের জামায়াত নেতা

নজর২৪ ডেস্ক- নোয়াখালীর বসুরহাটে বিএনপির প্রার্থী জিততে পারবেন না বলে মনে করেন স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়া জামায়াত নেতা মোশারফ হোসেন। তিনি বলেছেন, বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী প্রবীণ মানুষ। তার পক্ষে জনগণের সেবা করা সম্ভব নয়।

 

শনিবার যে ৬০ পৌরসভায় ভোট হচ্ছে, তার মধ্যে তুমুল আলোচিত বসুরহাটে নির্বাচন হচ্ছে সুষ্ঠু, বলেছেন তিন প্রার্থিই। সব দলের প্রার্থী ভোট সুষ্ঠু বলেছেন, এমন ঘটনা সাম্প্রতিককালে আর ঘটেনি।

 

এখানে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা সুষ্ঠু ভোট চেয়ে আন্দোলনে নেমে আলোচিত হয়েছিলেন। তার আশঙ্কা ছিল, কারচুপি হবে। তবে ভোটের সকালে তিনি বলেছেন, ভোট ভালো হচ্ছে।

 

বিএনপির প্রার্থীও বলেছেন, সুষ্ঠু ভোট হচ্ছে। ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন।

 

জামায়াত নেতা মোশারফ হোসেন এখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়েছেন। কারণ, নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করায় দলীয় প্রতীকে অংশ নেয়ার সুযোগ নেই মোশাররফের পক্ষে।

 

উল্লেখ্য, বসুরহাট পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১১৫ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬২১ ও নারী ১০ হাজার ৪৯৪ জন। ভোটকেন্দ্র ৯টি ও বুথ ৬১ টি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ৯ কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন বিচারিক হাকিমসহ ২০০ জন পুলিশ, ৩ টিমে ২৪ জন র‌্যাব ও ৪ প্লাটুন বিজিবি মেতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *