কেন্দ্রের কড়া নির্দেশ: মামুনুল হককে বাধা দেবে না চট্টগ্রামের ছাত্রলীগ

নজর২৪, ঢাকা- বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবিকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে সেই অবস্থান থেকে সরে আসতে হচ্ছে চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকর্মীদের।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়ে মামুনুল হককে যে কোনো মূল্যে চট্টগ্রামে ঢুকতে বাধা দেওয়া হবে— এমন ঘোষণা দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

তবে এদিন রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ছাত্রলীগ ছাড়াও যুবলীগের পক্ষ থেকে মামুনুল হককে প্রতিরোধ করার জন্য বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে যুবলীগের কার্যক্রম স্থগিত হচ্ছে কিনা এই বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

 

শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী পার্বতী হাই স্কুল মাঠে একটি তাফসিরুল কোরান মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে মামুনুল হকের। আকাশপথে চট্টগ্রাম এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে করে হাটহাজারী যাবেন— এমনটিও জানা গেছে বিভিন্ন সূত্রে।

 

যে কোনো মূল্যে মামুনুল হকের এই মাহফিল ঠেকানোর ঘোষণা দিয়ে এই লক্ষ্যে শুক্রবার চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি ছিল চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের।

 

তবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ পর্যায় থেকে মহানগর ও জেলা ইউনিটের নেতাদের সব কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের যাত্রাপথে কোনোরকম বিঘ্ন না ঘটানোর নির্দেশনাও দেওয়া হয়েছে কড়াভাবে।

 

সূত্র বলছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশই পালন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতারা। সন্ধ্যায় নেতাদের ডেকে সরকারের উচ্চপর্যায় থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও মাহফিল ঠেকানোর যে কোনো চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম নগর ছাত্রলীগের একজন শীর্ষ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

 

ওই নেতা বলেন, ‘আমরা তিনটি ইউনিট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমাদের সংগঠনের শীর্ষ পর্যায় থেকে সব রকমের কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে। আপাতত আমরা সেটাই করবো।’

 

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হুমকিদাতা ‘উগ্র জঙ্গী’ মামুনুল হকের চট্টগ্রাম আগমনের প্রতিবাদে এবং তা প্রতিহত করার লক্ষ্যে এক সমাবেশে ঘোষণা দেওয়া হয়, মামুনুল হক চট্টগ্রামের মাটি ব্যবহার করে কোথাও যেতে চাইলে তা যেকোন মূল্যে প্রতিহত করা হবে।

 

ওই সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করা এবং ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি দেওয়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়। সূত্রঃ চট্টগ্রাম প্রতিদিন

 

এ সম্পর্কিত আরও সংবাদ-

মামুনুল হককে ঠেকাতে কঠোর অবস্থানে চবি ছাত্রলীগ

মামুনুল হকের কুশপুতুল দাহ, চট্টগ্রামে ঢুকতে না দেওয়ার ঘোষণা

রাজাকারের পুত্র মামুনুল হক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছেঃ লেখক ভট্টাচার্য

মামুনুল হকের বক্তব্য রাষ্ট্র দ্রোহিতার শামিল, তাকে গ্রেপ্তার করা হোক: রাব্বানী

মামুনুল হক মুহাম্মদ (সা.) কে অবমাননা করেছেন: ছাত্রলীগ সভাপতি

মামুনুলদের লেজ কেটে দেয়ার সময় চলে এসেছে: ছাত্রলীগ সভাপতি

পাঁচ মিনিটে সারাদেশ অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে: জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *