রাজাকারের পুত্র মামুনুল হক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছেঃ লেখক ভট্টাচার্য

নজর২৪, ঢাকা- যারা বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরোধিতা করছে তারা দেশদ্রোহী মন্তব্য করে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, “জামাত-শিবির রাজাকারদের যেভাবে একটি একটি করে ফাঁসিতে ঝোলানো হয়েছে, আপনারাও কিন্তু সেই পথে ধাবিত হচ্ছেন।”

 

আরও পড়ুন- মামুনুল হকের বক্তব্য রাষ্ট্র দ্রোহিতার শামিল, তাকে গ্রেপ্তার করা হোক: রাব্বানী

 

তিনি বলেন, “এই মামুনুল হককে কিন্তু আমরা চিনি। আপনারা জানেন তার বাবা আজিজুল হক ছিলেন স্বঘোষিত রাজাকার। সেই রাজাকারের পুত্র মামুনুল ধর্মীয় সভার নামে, ধর্মীয় গ্রন্থের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলাদেশের মানুষ এসব বিশ্বাস করবে না।”

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘উগ্র সাম্প্রদায়িক এবং স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের নাশকতা, জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

 

আরও পড়ুন- মামুনুল হক মুহাম্মদ (সা.) কে অবমাননা করেছেন: ছাত্রলীগ সভাপতি

 

অনেক মুসলিম দেশে ভাস্কর্য থাকার কথা উল্লেখ করে লেখক বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে। তুরস্কে ভাস্কর্য আছে, সৌদি আরবে আছে, আধুনিক মুসলিম দেশ মালয়েশিয়ায় ভাস্কর্য রয়েছে, ইন্দোনেশিয়ায় ভাস্কর্য আছে। তারা তো এগুলোকে হারাম বলছে না।

 

“তাহলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেন এত বিরোধিতা, এত অপব্যাখ্যা। এটা থেকে স্পষ্ট, আপনাদের উদ্দেশ্য কিন্তু ভাস্কর্য নয়, দেশের মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা।”

 

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মামুনুল হকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো। যারা ধর্মীয় অপব্যাখ্যা করে মানুষের মগজধোলাই করে, তাদের দাঁতভাঙা জবাব দিতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে৷’

 

আরও পড়ুন- মামুনুলদের লেজ কেটে দেয়ার সময় চলে এসেছে: ছাত্রলীগ সভাপতি

 

এসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় জামাত-শিবিরকে হুশিয়ার দিয়ে বলেন, ‘আমরা যদি মাঠে নামি তাহলে আপনারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগও পাবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আবারও ধৃষ্টতা দেখান, তাহলে কিন্তু আমরা দাঁতভাঙা জবাব দেব। সারাদেশ পাঁচ মিনিটে অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে।’

 

তিনি আরও বলেন, ‘আমি নষ্ট-ভ্রষ্ট মামনুল হককে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধারে আইসেন, সবকটাকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। সাহস থাকলে ছাত্রলীগের সঙ্গে মোকাবিলা করেন। বঙ্গবন্ধু এ দেশে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য সেই ভাবে চেষ্টা করে যাচ্ছেন।’

 

আরও পড়ুন- মামুনুল হকের কুশপুতুল দাহ, চট্টগ্রামে ঢুকতে না দেওয়ার ঘোষণা

 

ছাত্রলীগ সভপতি বলেন, ‘আমি সরকারের প্রত্যেকটি জায়গার সকলকে অনুরোধ জানাবো, এই মামুনুল হক জঙ্গিবাদ সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদকে যারা সামনে নিয়ে এগিয়ে যায়, তাদের কিন্তু এখনই লাগাম টানতে হবে। তাদের যে লেজ হয়েছে সেটি কেটে দেওয়ার সময় এসেছে।’

 

জয় বলেন, ‘জাতির পিতাকে নিয়ে দেশ বিরোধী কুচক্রী মহল, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। তারা আবার ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন।

 

আরও পড়ুন- পাঁচ মিনিটে সারাদেশ অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে: জয়

 

আল নাহিয়ান খান জয় বলেন, জাতির পিতাকে না পেলে আমরা বাংলাদেশকে পেতাম না। জাতির পিতার ভাস্কর্য নিয়ে যারা কথা বলেন তারা মূর্তি আর ভাস্কর্যের সংজ্ঞাই জানেন না।

 

তিনি বলেন, আমাদের নবীজি কখনও বলেননি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে। তাহলে কীভাবে আপনারা অন্যের ধর্মকে নিয়ে খারাপ কথা বলেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *