সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর নগরীতে অভিযান চালিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর মেডিকেল গেইট সংলগ্ন যাত্রি ছাউনির সামনে থেকে দালাল চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ওমর ফারুক, আহসান হাবিব, আলাউদ্দিন হোসেন ও রুহুল আমিন। সবার বাসা রংপুর নগরীতে।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রংপুর মহানগরী এলাকার রংপুর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে প্রত্যহ যেসকল অসুস্থ রোগী আসে তারা নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে এবং এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের সাথে বাগবিতন্ডের সৃষ্টি করছে এবং জোড় করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
