মীরসরাইয়ে‌ অবৈধ বালু উত্তোলন বন্ধে ইউএনও’র অভিযান

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকায় ৩ ফসলী জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমিশনার (ভুমি) মিজানুর রহমান, সার্ভেয়ার তোফায়েল আহমেদ, জোরারগঞ্জ থানা এসআই রতন, অলিনগর বিজিবি ক্যাম্প কমন্ডার নজরুল ইসলাম সহ প্রমুখ।

এই সময় ফেনি নদীর ৪ নং ধুম ইউনিয়ন অংশে অবৈধ ভাবে বালু উত্তোলনের ২টি সেলো মেশিন জব্দ করা হয়। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ মামলা করে স্থানীয় মেম্বার জিন্মায় দিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পশ্চিম জোয়ার (দিয়ার চর) এলাকায় ৩ ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছিল প্রভাবশালী মহল। ফলে হুমকির মুখে পড়ে ওই এলাকার শত শত একর ৩ ফসলি জমি চাষাবাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *