মির্জাপুরে ইউনিয়ন আ.লীগের সম্মেলন: সভাপতি নাজিম, সম্পাদক জাহাঙ্গীর

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তরফপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মলনে তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মান্নান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহ-সভাপতি এ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, আব্বাস বিন হাকিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য খান আহম্মেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, তিন সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজিব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাজহারুল ইসলাম শিপলু, দফতর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সিকদার খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সোহেল রানা, সদস্য মিজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, কৃষক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া, যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক মো. আজহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত, ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

 

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে নাজিম উদ্দিন মোল্লা ১৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আ. বাছেদ মিয়া ১১০ ভোট পেয়ে পরাজিত হন।

 

এবং ১৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দি শওকত মোমেন শাহজাহান ৮৭ ভোট পেয়ে পরাজিত হন। সভাপতি পদে ০৩টি ভোট ও সাধারণ সম্পাদক পদে ০১টি ভোট বাতিল হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *