নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ “মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য সমানে নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে, করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ, সনদপত্র, ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই-জাহান এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম খান এর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, ছামিনা বেগম সিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি।
বক্তারা বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতে করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। শিক্ষিত কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান সৃষ্টি দেশের উন্নয়নকে আরো কয়েক ধাপ উপরে নিয়ে যেতে পারে।
