সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে শেষ সময়ে তারা সরে দাঁড়ায়। বর্তমান সরকার চায় সকল বিরোধী দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন।
রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন্স মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ ১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ ১৭ বালিকা টুনামেন্ট উদ্ধোধন শেষে গনমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন, মহানগর পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক তুষার কান্তি রায়সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
