ইউপি নির্বাচন: মির্জাপুরে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নবম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনজনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত শুক্রবার (২৭’মে) উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কৃত হওয়া বহুরিয়া ইউপির বিদ্রোহী প্রার্থী ও বহুরিয়া ইউনিয়ন আ.লীগের সদস্য রেজাউল করিম বাবলু, ফতেপুর ইউপিরসাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সদস্য মো. হুমায়ুন তালুকদার, আজগানা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সিকদার।

দলীয় সুত্রে মতে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা অনুযায়ী ওই তিনজনকে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ জানান, নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তিনজনকে গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো নেতা বা কর্মী যদি কাজ করেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, আগামী ১৫ জুন উপজেলার ৬ ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *