নলছিটির প্রবীন সাংবাদিক মান্নান ফারুক্কীর মৃত্যুতে বিএমএসএফের শোক

ঝালকাঠি প্রতিনিধি: চলে গেলেন সাংবাদিকতার পথিকৃৎ, বিএমএসএফ নলছিটি শাখার উপদেষ্টা, প্রেসক্লাব’র অন্যতম প্রতিষ্ঠাতা প্রবীন সাংবাদিক আব্দুল মান্নান ফারুক্কী।

আজ ১৫ এপ্রিল শুক্রবার ভোর ৬টায় নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এক শোক বার্তায় বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

এদিকে প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঝালকাঠি জেলা শাখার আহবায়ক ও সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম।

প্রবীন সাংবাদিক আব্দুল মান্নান ফারুকীর জানাজার নামাজ আজ বিকাল ৫টা মারকাযুল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *